1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন - Stbanglatv.com
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং বাজেটের প্রাপ্যতার ভিত্তিতে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে। সম্ভাব্যভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এ কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন আয়োজনের আর্থিক প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হয়। এ লক্ষ্যে চলতি জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নির্বাচনের সম্ভাব্য ব্যয় নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নতুন অর্থবছর শুরু হলে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট মহলের মতে, দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের এই ঘোষণা স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি