1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বেলকা ইউনিয়নে এমপি অধ্যাপক মাজেদুর রহমানের সৌজন্য সফর - Stbanglatv.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বেলকা ইউনিয়নে এমপি অধ্যাপক মাজেদুর রহমানের সৌজন্য সফর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান বেলকা ইউনিয়নবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন।

 

শনিবার (১০ অক্টোবর ২০২৬)দিনব্যাপী তিনি বেলকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সফর করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

সফরকালে সংসদ সদস্য স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা শোনেন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও ব্রিজ নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। এ সময় চরাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সফরে উপস্থিত ছিলেন ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ও শিবিরের সাবেক গাইবান্ধা জেলা সভাপতি সরকার হাশেমুজ্জামান, বেলকা ইউনিয়ন জামায়াতের আমীর একেএম নাজমুল হুদা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান মিয়া, বেলকা ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. ফারুকুল ইসলাম, মো. আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন। তিনি তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। বিশেষ করে চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার এবং ব্রিজ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার বাস্তব সমস্যা এবং উন্নয়নসংক্রান্ত প্রত্যাশাগুলো তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। বেলকা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে স্থানীয়দের দাবিগুলো এ সফরে বিশেষ গুরুত্ব পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি