1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন উপলক্ষে এবং প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোঃ শামীম হোসেন। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসন ও অর্থ এবং অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন গৌতম কুমার বিশ্বাস। বৃক্ষরোপণকালে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুলিশ বাহিনী সক্রিয় ভূমিকা রাখছে।”

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। জেলা পুলিশ জানায়, ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি