1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলাহাটে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ভোলাহাটে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে এবং অপর এক আসামি পলাতক রয়েছেন।

সোমবার (১৫ জুন) রাত ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের আলালপুর (বাগানপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মামলার সূত্রে জানা যায়, আলালপুর (বাগানপাড়া) গ্রামের মোসাঃ সৈইনুর বেগম (৫১) এর নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট টিনের বেড়া ও টিনের ছাউনীযুক্ত বসতবাড়ির পূর্ব পাশের দক্ষিণমুখী শয়নকক্ষ থেকে একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার স্থানীয় অবৈধ বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মোসাঃ সৈইনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে। একই মামলার অপর আসামি মোঃ কারিমুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন। ঘটনার পর গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি