
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার তরুণ কবি জিসান রনির নতুন কবিতা “মানবতার বিরুদ্ধে এক অন্ধকার” আবারও পাঠকমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ধর্ষণের মতো জঘন্য সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা এই কবিতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক পাঠকের প্রশংসা কুড়িয়েছে। কবিতাটিতে মানবতার পক্ষে দৃঢ় অবস্থান এবং সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে বলেও মন্তব্য করেছেন পাঠকরা।
স্থানীয় সাহিত্যপ্রেমীদের মতে, জিসান রনির লেখনী তরুণ সমাজকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার এই নতুন কবিতাটি ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে।
© All rights reserved © 2023
Leave a Reply