1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর মঞ্চ তৈরিতে বাধার অভিযোগ নলদী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে - Stbanglatv.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর মঞ্চ তৈরিতে বাধার অভিযোগ নলদী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১২ Time View

 

সবুজ সরদার উপজেলা প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলের মঞ্চ তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলাদ মাহফিলের রান্নার কাজে ব্যবহারের জন্য ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখা হলে চেয়ারম্যান এতে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। এতে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি আহত হন এবং তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি রাজনৈতিক জীবনে একাধিকবার দল পরিবর্তন করেছেন। তিনি বিভিন্ন সময়ে সশস্ত্র কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ, এনসিপি এবং বর্তমানে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি বলেন, ইউনিয়ন পরিষদ একটি সরকারি অফিস হওয়ায় অফিস চলাকালীন সময়ে সেখানে জ্বালানি কাঠ রাখতে নিষেধ করা হয়েছিল।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি