
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস-কে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশের পর জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় আফরোজা আব্বাসকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে চেয়ারম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নারীর ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
© All rights reserved © 2023
Leave a Reply