1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষণ কর্মশালা  - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ডিএনসি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষণ কর্মশালা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষক ও মেন্টর তৈরিতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। “জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক ও প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোমাল জাকারিয়া, জেলা জামায়াতের আমির মো. আবুজার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। স্বাগত বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবার নয়, একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, মাদকাসক্তির প্রবেশদ্বার হিসেবে সিগারেটের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও কার্যকর করতে হবে। শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, প্রতিদিনের অ্যাসেম্বলিতে মাদকবিরোধী শপথ পাঠ, শিক্ষার্থীদের মোটিভেশনাল কার্যক্রমে সম্পৃক্তকরণ এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করে প্রতি মাসে অন্তত একটি সভা আয়োজন এবং তার প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং সমন্বিত তথ্যভাণ্ডার তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি