1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৯ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক পরিকল্পনা (সিআইপি) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় লোহাগড়া উপজেলা হলরুমে ও বিশ্বব্যাংকের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও লোহাগড়া পৌর প্রশাসক সুম্মিতা সাহা।

 

পৌর প্রশাসক সুস্মিতা সাহার সভাপতিত্বে

কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন ও ধারণাপত্র প্রদান করেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের টিম লিডার পরিবেশ বিশেষজ্ঞ আহসান ইমাম। এ সময় বিশ্ব ব্যাংক প্রতিনিধি হিসাবে আর্কিটেক্ট ফারহানা ইসলাম, অফিস ইঞ্জিনিয়ার মাহমুদ শামসুর রহমান, সমাজ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তরিকুল ইসলাম, মোঃ হাসিবুল হক ও লোহাগড়া পৌর সচিব মো: তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় লোহাগড়ায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী কর্মশালায় লোহাগড়া পৌর ভবন , ড্রেনেজ ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সুপারমার্কেট নির্মান, পার্ক ও অবকাঠামো নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণসহ নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন চাহিদা নিরূপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি