1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় কথিত দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, প্রশ্নের মুখে সাংবাদিক কাজী আশরাফ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

লোহাগড়ায় কথিত দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, প্রশ্নের মুখে সাংবাদিক কাজী আশরাফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

মনির খান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় দুটি কথিত প্রতিষ্ঠানের নামে সরকারি চালের অনুদান নেওয়ার অভিযোগ উঠেছে এশিয়ান টিভির লোহাগড়া প্রতিনিধি সাংবাদিক কাজী আশরাফের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটির অস্তিত্ব, বৈধতা ও কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘আলোকিত ট্রিবিউন’ ও ‘সাংবাদিক কল্যাণ সংস্থা’ নামে দুটি প্রতিষ্ঠানের অনুকূলে ৫০০ কেজি করে মোট ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠান দুটি সাংবাদিক কাজী আশরাফের সঙ্গে সংশ্লিষ্ট। তবে এলাকাবাসীর অনেকেই জানান, এসব প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান কার্যালয়, নিবন্ধন বা নিয়মিত সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তারা অবগত নন। ফলে সরকারি অনুদান প্রদানের প্রক্রিয়া ও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহল অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, কার্যক্রম, সদস্যদের পরিচয় এবং বরাদ্দকৃত চাল যথাযথভাবে বিতরণ বা ব্যবহার হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে সাংবাদিক কাজী আশরাফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কাজী আশরাফকে ঘিরে আরও কিছু অভিযোগ স্থানীয়ভাবে উত্থাপিত হলেও সেগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তার মন্তব্যও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি