
সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার নাটক সাজিয়েও শেষ রক্ষা হয়নি অভিযুক্ত স্বামীর।
সোমবার, ১৫ জুন রাতে উপজেলার দিঘলিয়া এলাকা থেকে অভিযুক্ত লিমন মল্লিককে আটক করে পুলিশ। মধ্যরাতে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনাটি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমনা ফেরদৌসী লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনাকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করেছিলেন লিমন। তবে তদন্ত ও আলামত বিশ্লেষণ করে হত্যার প্রমাণ পায় পুলিশ।
লোহাগড়া থানা পুলিশ জানায়, আটক লিমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply