1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুন) মাঝরাতে আনুমানিক ২টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. সোনারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ১৯৫/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের একটি আমবাগানে তল্লাশি চালানো হয়।

এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৫৯ বিজিবি জানিয়েছে, জব্দকৃত সিরাপগুলো জেনারেল ডায়েরি (জিডি) মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি