1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার - Stbanglatv.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি কথিত গাঁজাসহ মোঃ আব্দুল আলিম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর করিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার মোঃ সোহরাবের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আব্দুল আলিমের হেফাজত থেকে ২ কেজি কথিত গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার আব্দুল আলিম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া বিয়েন বাজার এলাকার মোঃ মর্তুজার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি