
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার পরিচালনা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় করেরহাট বাজারের আলম ট্রেডার্সে এক জরুরি সভায় ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃত্বে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যবসায়ীদের মধ্যে বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা তৈরি হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হোসাইন এন্টারপ্রাইজের আবুল হোসেন (মিয়া)। সহ-সভাপতি হয়েছেন মিরাজ এন্টারপ্রাইজের নুর আলম (নুর মেম্বার) ও হেলদি ফুড পয়েন্টের ফজলুল মুরাদ।
কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর এন্টারপ্রাইজের মো. দিদারুল আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সালমিজা ফ্যাশনের মো. মিজানুর রহমান। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক টিম্বারের তোবারক হোসেন রনি এবং প্রচার সম্পাদক হয়েছেন জিয়া পোল্ট্রির মো. জিয়া উদ্দিন।
এ ছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মেসার্স প্রভা এন্টারপ্রাইজের মো. জামশেদ আলম ফারুক, তাহা ফার্নিচার অ্যান্ড টিম্বারের মোতাহার হোসেন রাসেল, সততা এন্টারপ্রাইজের এমরান হোসেন শামীম এবং জননী ট্রেডার্সের মো. সাহাব উদ্দিন।
নবগঠিত কমিটির সদস্যরা আগামী দুই বছর করেরহাট বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
কমিটিটি অনুমোদনের মাধ্যমে করেরহাট বাজার পরিচালনার নতুন কার্যক্রম শুরু হলো। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাজারের বিভিন্ন সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
© All rights reserved © 2023
Leave a Reply