1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ।  - Stbanglatv.com
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

 

বান্দরবান পার্বত্য জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এসআরবি, প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও বিভিন্ন সামাজিক আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। পূজামণ্ডপের অনুকূলে অনুদানের চেক বিতরণের মাধ্যমে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রস্তুতি ও আয়োজনে সহায়তা প্রদান করা হয়।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনের গুরুত্বও এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। বান্দরবান পার্বত্য জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সকল ধর্মাবলম্বীর অংশগ্রহণে উৎসবটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি