1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত - Stbanglatv.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

 

মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবর মিত্র কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তা রানী বিশ্বাস সিঙ্গাশোলপুর ইউনিয়নের খলশেখালী গ্রামের গণেশ সরকারের স্ত্রী। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে মুগুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন মুক্তা রানী। গোবরা বাজার থেকে সহকর্মী নির্মল সরদারের মোটরসাইকেলে চড়ে তাঁরা মুগুড়িয়া গ্রামের উদ্দেশে রওনা হন। পথে গোবর মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মুক্তা রানী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি