1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক: বন্দীদের মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ - Stbanglatv.com
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক: বন্দীদের মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার:

 

কিশোরগঞ্জ জেলা কারাগারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, ব্যবস্থাপনা এবং বন্দীদের সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি কারাগারটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্দীদের আবাসনব্যবস্থা, দৈনন্দিন খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং পুরো কারাগারের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরখ করে দেখেন।

 

এ সময় তিনি বন্দীদের আইনগত অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি কারাগারে শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যসম্মত ও মানবিক পরিবেশ বজায় রাখা এবং বন্দীদের সঙ্গে সদাচরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

তিনি আরও উল্লেখ করেন যে, কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি বন্দীদের মৌলিক চাহিদা পূরণ ও সেবার মান সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি