1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঘাঘা মধ্যপাড়ায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ঘাঘা মধ্যপাড়ায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫০ Time View

 

সবুজ সরদারপ্রতিনিধি,লোহাগড়ানড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামে মাদকাসক্ত প্রতিবেশীর ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিতে অতিষ্ঠ হয়ে এক নারী লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

 

লোহাগড়া থানায় দাখিলকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ডায়েরিকারী মোছাঃ হাফিজা হক ওরফে ডলি, ৫৪, পিতা নজিবুল হক ফকির। তার স্থায়ী ঠিকানা ঘাঘা মধ্যপাড়া, বর্তমান ঠিকানা কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রাম।

 

ডায়েরিতে হাফিজা হক উল্লেখ করেন, তার প্রতিবেশী মোঃ নুর মোহাম্মদ ওরফে চাঁদ মিয়া, ৩০, পিতা নুরুল শেখ, সাং ঘাঘা মধ্যপাড়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকাসক্তির জের ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছে।

 

বিরোধের জের ধরে বিবাদী বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১২ জুন ২০২৬ সন্ধ্যা অনুমান ৭:৩০টার দিকে বিবাদী তার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন।

 

হাফিজা হক ডায়েরিতে আশঙ্কা প্রকাশ করেন, বিবাদী মাদকাসক্ত ও উগ্র মেজাজের হওয়ায় যেকোনো সময় তার বড় ধরনের শারীরিক ক্ষতি করতে পারেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

ঘটনার সাক্ষী হিসেবে মোঃ আব্দুল্লাহ শেখ ও শেখ আলমগীর কবির, উভয় সাং ঘাঘা মধ্যপাড়ার নাম উল্লেখ করা হয়েছে।

 

লোহাগড়া থানা পরিদর্শক তদন্ত অজিত কুমার রায় জানায়, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি