1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন - Stbanglatv.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পৌরভবন চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. খোকন রানা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, সদস্যসচিব মো. মিজানুর রহমান নিপন এবং পৌর জামায়াতের আমির মুহা. একরামুল হক।

বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখানো হয়। এর আগে পৌরভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরভবন চত্বরে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি