1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে চেম্বারের মতবিনিময় সভা - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে চেম্বারের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪১ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএনসিসিআই)। সোমবার (১৫ জুন) চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব এবং কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের সাংবিধানিক দায়িত্বের আলোকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসার পরিবেশ উন্নয়ন, আর্থ-সামাজিক অগ্রগতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, আগামী অর্থবছরের জন্য সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে, যা চলতি অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বা ১৮ দশমিক ৭ শতাংশ বেশি। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা জিডিপির ১০ দশমিক ২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বক্তারা বলেন, এত বড় রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে। সভায় বক্তারা আরও বলেন, জীবনযাত্রার ব্যয় ও উৎপাদন খরচ কমাতে বাজেটে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণের বিষয়টি উল্লেখযোগ্য। মতবিনিময় সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, পরিচালক আব্দুল বারেক ইসলাম, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর কবির, শহিদুল ইসলাম, বাহারাম আলী, এম কোরাইশী মিলু, শুকুরুদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা নতুন বাজেটের বিভিন্ন দিক, স্থানীয় ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলার সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় বাজেটকে আরও জনমুখী ও ব্যবসাবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি