1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গম্ভীরাকে ইউনেস্কোর স্বীকৃতির দাবিতে সংসদে আলোচনা, বিশ্ব জানবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য গম্ভীরা  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

গম্ভীরাকে ইউনেস্কোর স্বীকৃতির দাবিতে সংসদে আলোচনা, বিশ্ব জানবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য গম্ভীরা 

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য এসেছে গর্বের একটি সংবাদ। জেলার শতবর্ষী লোকঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক গম্ভীরা আন্তর্জাতিক স্বীকৃতির পথে আরও একধাপ এগিয়েছে। গম্ভীরাকে UNESCO-এর Intangible Cultural Heritage (ICH) বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

সংসদে উত্থাপিত এ দাবির জবাবে সংস্কৃতি মন্ত্রী জানান, দেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি গম্ভীরা ইতোমধ্যে জাতীয় ইনভেন্টরি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং তালিকার ২ ও ৬ নম্বরে স্থান পেয়েছে। এর ফলে ইউনেস্কোর স্বীকৃতির জন্য ভবিষ্যৎ উদ্যোগ গ্রহণের পথ আরও সুগম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা জানান, গম্ভীরা শুধু একটি লোকগান বা নাট্যধারা নয়; এটি চাঁপাইনবাবগঞ্জ ও বৃহত্তর অঞ্চলের মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। দীর্ঘদিন ধরে এ সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে কাজ করে আসছেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি গম্ভীরার ইতিহাস, গুরুত্ব এবং সাংস্কৃতিক মূল্য তুলে ধরেছেন।

সাংস্কৃতিক কর্মীদের মতে, জাতীয় ইনভেন্টরি তালিকায় অন্তর্ভুক্তি গম্ভীরাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইউনেস্কোর স্বীকৃতি অর্জিত হলে এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচার-প্রসারের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি