1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রামগড়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

রামগড়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

 

রামগড় ( খাগড়াছড়ি) প্রতিনিধি—-

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল— “ক্রীড়াই হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ।”

জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সরকার দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করে এবং প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে আয়োজিত র‍্যালিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সমাজে সম্প্রীতি গড়ে তোলা, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই ক্রীড়া চর্চাকে আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি