
কলমাকান্দা নেএকোনা প্রতিনিধি
কলমাকান্দা উপজেলার ৬ নং খারনৈ ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি টিম।গতকাল বুধবার (১) অক্টোবর (২০২৫) সন্ধ্যার পরে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পূজা মন্ডপ গুলোতে যান এবং হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৬নং খারনৈ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
হানিফ খোরশেদ আলম সদস্য সচিব আজিজুল হক সিনিয়ার যুগ্ন আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ
পূজা উদযাপন কমিটির সভাপতি তুষার প্রকাশ করে বলেন, “বিএনপি নেতাকর্মীরা যেভাবে পূজা উদযাপনে খোঁজখবর নিচ্ছেন, তাতে আমরা আনন্দিত ও খুশি। তারা আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন। আগামী নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে বিজয়ী করব।স্থানীয়রা জানান, বিএনপি নেতাকর্মীদের এই উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে
© All rights reserved © 2023
Leave a Reply