1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীর দুমকিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

 

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩আগস্ট) বিকাল ৩টায় দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের সভাপতি এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির সহযোগী অধ্যাপক এবং ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন খন্দকার ইমাম হোসেন নাসির, সাবেক সদস্য, জেলা বিএনপি আহবায়ক কমিটির সাবেক সদস্য, পটুয়াখালী। দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্ব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনা বক্তব্য রাখেন দুমকি উপজেলা বিএনপির সিনিয়ার সহ সহ সভাপতি মাওলানা মতিউর রহমান, সিনিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদ আলম মৃধা, উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব সুমন শরিফ প্রমুখ

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারের আল মামুন সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিএনপি সহ অঙ্গ-সংগঠনের ব্যাপক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি