1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পোরশায় বিভিন্ন প্রতিষ্ঠানে পোনামাছ বিতরণ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

পোরশায় বিভিন্ন প্রতিষ্ঠানে পোনামাছ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে পোনামাছ বিতরণ করা হয়েছে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের প্রতিনিধিদের মাঝে এসব পোনামাছ বিতরণ করা হয়।

 

এসময় ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ১০ থেকে ৫০ কেজি করে পোনামাছ বরাদ্দ দেওয়া হয়। একইসঙ্গে উপজেলা পরিষদের সরকারি পুকুরেও পোনামাছ অবমুক্ত করা হয়।

 

পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) শামীম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি