
জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম. হেমায়েত জাহান। সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন এগ্রোফরেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।
বক্তব্য রাখেন রেজিস্ট্রার ও ইউট্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন, এফবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামাল, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. খোকন হোসেন, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম প্রমুখ।
© All rights reserved © 2026
Leave a Reply