1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় চাঞ্চল্যকর ফয়সাল হত্যার ১৫ মাস অতিবাহিত হলেও প্রশাসন এখন ও ঘুমিয়ে     - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

লোহাগড়ায় চাঞ্চল্যকর ফয়সাল হত্যার ১৫ মাস অতিবাহিত হলেও প্রশাসন এখন ও ঘুমিয়ে    

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের

ভ্যান চালক আহম্মদ মোল্লার ছেলে মোঃ ফয়সাল আহমেদ (২৪)গত ১৩ মে ২০২৪ সালে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন। ১ বছর ৪ মাস অতিবাহিত হলেও পুলিশ আজ ও পর্যন্ত খুনের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতার করতে পারেন নাই।

ফয়সাল হত্যা হওয়ার কিছু সময় আগে ফয়সালের মাকে ফোন করে বলেছিল মা তুমি দ্রুত নদীর ঘাটের চরে চলে আসো! তখন ফয়সালের মা দৌড়াতে দৌড়াতে নদীর ঘাটের চরে চলে যায়! ওখানে গিয়ে দেখতে পায় ভ্যান চালক ইরাদ মোল্লার ভ্যানের মাঝখানে ফয়সালকে বসিয়ে রঙ্গিন কাপড় দিয়ে বউ বানিয়ে তার পাশ দিয়ে বসে আছে রইস মোল্লা, রাসেল মোল্লা,রাজু মোল্লা, ইয়ামিন মোল্লা! তখন ফয়সালের মা ভ্যান টেনে ধরে বলে আমার ফয়সাল কে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস। তখন ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে ভ্যান চালিয়ে চলে যায়। ওই সময়ের প্রায় ৩০/৪০ মিনিট পরে লক্ষ্মীপাশা থেকে একটি ফোন আসে-যে ফয়সাল খুন হয়েছে।

ফয়সালকে ওরা খুন করে লক্ষ্মীপাশা লিটু শরীফের বাড়ির পাশে বুকে ছুরি বিদ্ধ অবস্থায় ফেলে রেখে চলে যায়।

তখন খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে নিহত ফয়সালের মরাদেহ দাফন সম্পন্ন করা হয়।

ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন,লোহাগড়া থানার এসআই অমিত, তিনি নিহত ফয়সালের মোবাইলটা তার নিজ জিম্মায় রেখে ফোনের সমস্ত ডকুমেন্ট ডিলিট করে। ফোনটি ফয়সালের বাবার কাছে ফেরত দেয়। পরবর্তীতে ওই তদন্ত কর্মকর্তা এস আই অমিত লোহাগড়া থানা থেকে বদলি হয়ে চলে যায়। তখন মামলাটি অচল অবস্থায় পড়ে থাকে। আবার নতুন করে যখন ফয়সাল হত্যার রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন পেপার পত্রিকায় খবর প্রকাশ হয়। তখন জানা যায় এস আই মোঃ জাকির হোসেন ফয়সাল হত্যার মামলাটির তদন্তের দায়িত্ব তিনি পান। এস আই জাকির ফয়সাল হত্যার বাদী আহম্মেদ মোল্লার সাথে কথা বলে মামলাটি পিবিআই তদন্তে পাঠান। কিন্তু এখানেও আজও পর্যন্ত ফয়সাল হত্যার কোন প্রকার তথ্য উদঘাটন হয়নি বলে জানা যায়। ফয়সাল হত্যার ১৫/১৬ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তদন্ত কার্যক্রম ধোঁয়াশার চাদরে ঢাকা। চাঞ্চল্যকর ফয়সাল হত্যার আসামি কি গ্রেপ্তার হবে না? আমার ছেলে হত্যার কি বিচার পাবো না বলে ফয়সালের মা রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াতে দেখা যায়।

ফয়সালের মা শেষবারের মতন পুলিশ প্রশাসনকে হাতজোড় করে মিনতি করে বলেন আমার ফয়সালের আসামি গুলো ধরেন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করান বলে একমাত্র ছেলের শোকে তিনি জ্ঞান হারা হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি