
শফিকুল আলম সজীব দুর্গাপুর (নেত্রকোণা):
নেত্রকোনার দুর্গাপুরে ভিমরুলের কামড়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা গুরুতর আহত হয়েছেন। আজ সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আজ সকালে বৃদ্ধা মহিলা বাড়ির পাশে হাঁটছিলেন, তখন হঠাৎ একদল ভিমরুল তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।
আহত ওই বৃদ্ধা দুর্গাপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীবের নানি। এই ঘটনার খবর পেয়ে সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ঘটনাস্থলে গিয়ে নিজ উদ্যোগে ভিমরুলের চাক ভাঙার ব্যবস্থা করেন, যাতে ভবিষ্যতে এমন কোনো দুর্ঘটনা না ঘটে। বিগত সময় থেকে এখন পর্যন্ত দুর্গাপুর সাংবাদিক সমিতি সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থাকেন এতে এলাকায় বেশ প্রশংসিত হয়েছেন।
বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply