1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাতীবান্ধায় মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ঃ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

হাতীবান্ধায় মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ঃ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View

 

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরো একজন।

আজ ‎রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

‎নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) ও একই এলাকার ফাহিম মিয়া (২৮)। আহত সোহাগকে (২৭) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

‎স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই এলাকায় ‎দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেল রাস্তার পাশে থাকা গাছে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে আরোহী ওই দুজনের মৃত্যু হয়। আহত হন আরো একজন। ‎আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

 

‎হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি