
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
তাতকুড়া বাজার সংলগ্ন রবিবার ২৪ আগস্ট/২৫ সিএনজি মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থীসহ দুই জন আহত।
গুরুতর আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেসে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন ময়মনসিংহের আকুয়া মহল্লার সাইদুল ইসলামের মেয়ে ও গৌরীপুর মহিলা কলেজের অনার্স প্রথম ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী সাবিহা (১৯) এবং দারিয়াপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে পায়েল মিয়া (১৮)।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, ময়মনসিংহ থেকে আসা সিএনজিটি গৌরীপুরের তাতকুড়া বাজার সংলগ্ন স্থান পৌঁছালে বিপরীত পাশ থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত সাবিহা আজ অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিতে গৌরীপুর সরকারি কলেজে উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা দেন। পথের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় আহত হন।
© All rights reserved © 2026
Leave a Reply