1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৭ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল, অনিবন্ধিত ও

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের

 

অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।

শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

আরিফুল ইসলাম,

সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এসব রায় ঘোষণা করা হয়।

 

অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পশ্চিমপাড়া এলাকায় অনিবন্ধিত অবস্থায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে সাদিয়া ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ভেজাল শিশু খাদ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

কটিয়াদী সরকারি কলেজের সামনে অবস্থিত মাহি ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অননুমোদিত রঙ ব্যবহারের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

একই উপজেলায় কটিয়াদী বাজারের সুমন বেকারিকে নিবন্ধন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

ভৈরব উপজেলার ফাড়ি রঘুনাথপুর ও আলুকান্দা এলাকায় মো. লিটন মিয়াকে অনিবন্ধিত অবস্থায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ভেজাল খাদ্য ধ্বংস করা হয়।

 

ভৈরবের দুর্জয় মোড়ে অবস্থিত আল আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতকে কিশোরগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

 

কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি