1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজন বহিষ্কার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজন বহিষ্কার

মোহাম্মদ রাসেল,ইটনা,মিটামইন,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) 
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৭ Time View

 

মোহাম্মদ রাসেল,ইটনা,মিটামইন,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করা হয়েছে।

 

 

শনিবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

 

 

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 

 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

 

এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়— জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে যেন কেউ কোনো সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখে।

দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি