
মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি খেলতে বের হলে আটককৃত কফিল উদ্দিন তাকে একা পেয়ে বনের ভেতর নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কৌশলে দৌড়ে গিয়ে স্থানীয়দের ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত কফিল উদ্দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা। সে উপজেলার বটতলা দিঘীরপাড় এলাকায় ভাড়া ভাড়া থেকে দিনমজুরের কাজ করে । কালিয়াকৈর থানার অধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply