
জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোংলা কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সহায়তায় মোংলা পৌর শহরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অভিযানকারীরা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দ করে।
এছাড়া আটক করা হয় চিহ্নিত দুই মাদক কারবারিকে। আটককৃত মাদক কারবারিরা হলো মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২)। তারা উভয়ই মোংলা পৌর শহরের বাসিন্দা।
এদিকে, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার রাতেই থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply