
জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সোমবার (১৩ আগস্ট ২০২৫) বিকেল চারটার দিকে স্কুল ছুটির পর বিদ্যালয়ের বাথরুমে ১০ম শ্রেণির ছাত্রী রুকাইয়াকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্মমভাবে গলাচেপে ও বেধড়ক মারধর করা হয়।
অভিযুক্তরা হলো—
১. উর্মি (পিতা: মোল্লা জিয়া, বিদ্যালয়ের সদস্য)২. এজমা
৩. মেঘনা
রুকাইয়ার উপর নৃশংস হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় অভিযুক্ত উর্মির পিতা মোল্লা জিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত রুকাইয়াকে সাহায্য না করে উল্টো অপমানজনক কথা বলেন, যা ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত এক ছাত্রীর পিতা সেকেন্দর আলী ডাকুয়া জানান, “আমি এ বিষয়ে কিছু জানি না, তবে পুলিশ এসেছিল।” অপর ছাত্রীর পিতা জিয়া মোল্লা দাবি করেন, “আমার মেয়ে খুবই নরম স্বভাবের, সে এ ধরনের কাজে জড়িত নয়।” আরেক অভিযুক্ত ছাত্রীর পিতা মোল্লা আ. হাইয়ের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।কেউ স্কুলের পরিবেশ নষ্ট করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, “এমন ঘটনা সত্যি হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাক্ষেপে ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ভুক্তভোগীর পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা বিচারের দাবিতে ক্ষোভ প্রকাশ করছে। ইতোমধ্যে এ বিষয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply