1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮৮ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ আবু তালেব মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় ইউপি সদস্য মোঃ সাবু সরদার।

 

রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মাগরিব বাদ তার নিজ বাড়ি নড়াইলের গন্ডব গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ভোর ৪টার দিকে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

আবু তালেব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মোঃ মকবুল শেখের ছেলে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন সহজ-সরল ও পরোপকারী মানুষ।

 

তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা কারাগারে জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি সাতক্ষীরা, নাটোর, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবনে নড়াইলের লোহাগড়া থেকে উঠে আসা আবু তালেব জীবনের শুরুতে নানা কষ্টের মধ্য দিয়ে পথ চলেছেন। যশোর এম এম কলেজে পড়াশোনা শেষে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি তৎকালীন ডেপুটি জেলার পদে যোগদান করেন। সেখান থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ এআইজি (প্রিজন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

তার মৃত্যুতে কারা প্রশাসনসহ সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি