
মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়ে। এতে করে সংঘর্ষে জড়িয়ে পড়ের গার্মেন্টস শ্রমিক ও পুলিশ।
সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কারখানার আটতলা ছাদ থেকে লাফিয়ে পড়েন জাকির হোসেন (৩০) নামে এক গার্মেন্টস কর্মী। তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯ টার দিকে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন নেত্রকোনার বারহাট্রা উপজেলায় বাড়ি।
গার্মেন্টস শ্রমিকরা জানান, নিহত জাকির হোসেন ছুটি চাইতে গেলে কারখানার মালিক পক্ষ তার সঙ্গে খারাপ ব্যবহার করে। এতে করে জাকির মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করেন।
এসময় কারখানার এজিএম জুবায়ের বাসার এসটি বাংলা টিভিকে জানান, জাকির হোসেন পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং সে কারণেই তিনি আত্মহত্যা করেন।
এতে করে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতর এবং বাইরে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল ৯ টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ব্যবহার করে। এসময় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। উওপ্ত শ্রমিকরা পুলিশের একটি সাঁজোয়া যান ভাঙচুর করেন।
এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে শ্রমিকরা দাবি করেন। বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন এবং কারখানার ভেতরে বিপুল সংখ্যক শ্রমিক জড়ো ছিলেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতেই তারা টিয়ারশেল ব্যবস্থা করতে বাধ্য হয়।
© All rights reserved © 2026
Leave a Reply