1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ীর কালুখালীতে বিএনপির জনসমাবেশে যোগ দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ মাজেদুল হক (বাচ্চু) জোয়াদ্দার।  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে বিএনপির জনসমাবেশে যোগ দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ মাজেদুল হক (বাচ্চু) জোয়াদ্দার। 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

মোঃ মেহেদী হাসান বিশ্বাস পাংশা,রাজবাড়ী প্রতিনিধি:

বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে রাজবাড়ীর কালুখালীতে বিএনপির জনসমাবেশে যোগ দিয়েছেন কসবামাজাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাজেদুল হক (বাচ্চু) জোয়াদ্দার।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। 

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ জনসমাবেশে যোগ দিতে উপজেলার নিজ গ্ৰাম বড়কোলা থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে যাত্রা করেন মাজেদুল হক বাচ্চু জোয়াদ্দার।

এ সময় কসবামাজাইল ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউনে অংশ নেন।

শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা মাজেদুল হক ( বাচ্চু) জোয়াদ্দারের পক্ষে এবং জনসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউনটি উৎসবমুখর পরিবেশে জনসমাবেশস্থলের দিকে এগিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি