1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত - Stbanglatv.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সালামী গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা, ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অনুসরণ এবং মানসম্মত চেকপোস্ট পরিচালনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জনসাধারণের জন্য মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে অফিসার ও ফোর্সদের প্রতি আহ্বান জানান।

মাস্টার প্যারেড সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি