1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক প্রচারণার বিরুদ্ধে লামা সদর রেঞ্জ কর্মকর্তার তীব্র প্রতিবাদ।  - Stbanglatv.com
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক প্রচারণার বিরুদ্ধে লামা সদর রেঞ্জ কর্মকর্তার তীব্র প্রতিবাদ। 

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

 

মোহাম্মদ করিম লামা – আলীকদম প্রতিনিধি

 

সামাজিক যোগাযোগমাধ্যমে Crime Alert.24 নামীয় ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনের দৃষ্টিগোচর হইয়াছে। উক্ত পোস্টে তাঁহার বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য প্রচার করা হইয়াছে, তাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলিয়া দাবি করিয়াছেন তিনি।

এক প্রতিবাদলিপিতে রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের কু-উদ্দেশ্য হাসিল করিতে ব্যর্থ হইয়া দীর্ঘদিন ধরিয়া তাঁহার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করিয়া আসিতেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক পোস্টটিও তাঁহার বিরুদ্ধে চলমান অপপ্রচারেরই অংশ বলিয়া তিনি মনে করেন।

তিনি বলেন, যথাযথ তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই না করিয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রচার করা দায়িত্বশীলতার পরিচায়ক নহে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে তাঁহার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হইতেছে।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন উক্ত পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়া বলেন, তাঁহার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকিলে যথাযথ কর্তৃপক্ষের নিকট তথ্য-প্রমাণসহ উপস্থাপন করা হউক। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করিয়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নহে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তাঁহার বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর, বিভ্রান্তিকর কিংবা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার অব্যাহত থাকিলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হইবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি তিনি অনুরোধ জানান, কোনো পোস্ট বা অভিযোগের সত্যতা যাচাই না করিয়া তাহা প্রচার বা শেয়ার করা হইতে বিরত থাকুন।

তিনি দৃঢ়ভাবে বলেন, সত্য ও বাস্তবতাকে আড়াল করিয়া কোনো ধরনের অপপ্রচার চালাইয়া তাঁহার দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করিয়া ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা সফল হইবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি