1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে পাসের হারে সেরা উমেদ আলী ভূইয়া, জিপিএ-৫-এ সরকারি পাইলট - Stbanglatv.com
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

তাড়াইলে পাসের হারে সেরা উমেদ আলী ভূইয়া, জিপিএ-৫-এ সরকারি পাইলট

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭১ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পাসের হারে শীর্ষে রয়েছে উমেদ আলী ভূইয়া উচ্চবিদ্যালয়। আর জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় সেরা হয়েছে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ফলাফল বিবরণী অনুযায়ী, উমেদ আলী ভূইয়া উচ্চবিদ্যালয় থেকে এবার ২৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ২৫ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ১৫ শতাংশ। একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় উপজেলায় প্রথম তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টির ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন পাস করেছে। পাসের হার ৮৬ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে আটজন।

এ ছাড়া পুরুড়া উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন, কাজলা উচ্চবিদ্যালয় থেকে চারজন এবং সহিলাটি উচ্চবিদ্যালয় থেকে তিনজন জিপিএ-৫ পেয়েছে। তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চবিদ্যালয় থেকে দুজন এবং শাহ আবুল হাসেম, উমেদ আলী ভূইয়া, জাওয়ার ও বানাইল উচ্চবিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।

উপজেলায় সামগ্রিক পাসের হার ৬১.৫৯ শতাংশ

তাড়াইলের ১৫টি সাধারণ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মোট ১ হাজার ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ৬৫৯ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলায় মোট পাসের হার ৬১ দশমিক ৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।

পাসের হারে উমেদ আলী ভূইয়া উচ্চবিদ্যালয়ের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চবিদ্যালয়। শাহ আবুল হাসেম উচ্চবিদ্যালয়ে পাসের হার ৭৬ দশমিক ৯২ শতাংশ, কাজলা উচ্চবিদ্যালয়ে ৭২ দশমিক ৬ শতাংশ এবং দিগদাইর ইউনিয়ন মডেল হাইস্কুলে ৬৬ দশমিক ৬৭ শতাংশ।

অন্যদিকে, তাড়াইলে সবচেয়ে কম পাসের হার কাছিলাহাটি দামিহা রাহেলা উচ্চবিদ্যালয়ে। এ বিদ্যালয়ের ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ২৮ দশমিক ২১ শতাংশ।

ভোকেশনালে পাসের হার ২৫.২৪ শতাংশ

তাড়াইলে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এবার ১০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাঁদের মধ্যে ২৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ২৫ দশমিক ২৪ শতাংশ। হাজী গোলাম হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৩ জনের মধ্যে ১২ জন এবং সহিলাটি উচ্চবিদ্যালয়ের ৭০ জনের মধ্যে ১৪ জন উত্তীর্ণ হয়েছে। ভোকেশনাল শাখায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তাড়াইলে পাসের হারে উমেদ আলী ভূইয়া উচ্চবিদ্যালয় এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় এবার শীর্ষে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি