
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি
লোহাগড়া পৌরসভার দুই কর্মচারীকে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) করে রাস্তার উন্নয়নকাজ করানোর অভিযোগ নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনে সরকারি নীতিমালা, সংশ্লিষ্ট নথি ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতেই বিষয়টি তুলে ধরা হয়েছে।
প্রশ্ন হলো—সাংবাদিক রুপক মুখার্জি যদি এসব প্রকাশিত সংবাদের প্রতিবাদ করতে চান, সেটি তাঁর অধিকার। তিনি প্রতিবাদ করবেন, ভুল প্রমাণ করার চেষ্টা করবেন—তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু প্রকাশিত সংবাদকে সরাসরি ‘অপপ্রচার’ বলা হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—তাহলে কি আমরা যে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি, সেগুলো মিথ্যা?
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মিলিয়ে ৮-১০টি সংবাদ প্রকাশিত হয়েছে। এতগুলো সংবাদে উত্থাপিত বিষয়কে ‘অপপ্রচার’ বলার আগে সংশ্লিষ্ট নথি, সরকারি নীতিমালা ও তথ্য-প্রমাণ খণ্ডন করা উচিত। সংবাদে ভুল থাকলে নির্দিষ্ট করে কোন তথ্যটি ভুল, তার প্রমাণসহ বক্তব্য দেওয়া হোক।
আর একটি বিষয় পরিষ্কার করা দরকার—কেউ কারও পক্ষ নেবেন কি না, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু সাংবাদিকতার নামে এক পক্ষকে সঠিক আর অন্য সবাইকে ভুল ধরে নেওয়া গ্রহণযোগ্য নয়।
সাংবাদিক রুপক মুখার্জিকে তাই অনুরোধ, ‘অপপ্রচার’ শব্দটি ব্যবহারের আগে প্রকাশিত সংবাদগুলোর কোন তথ্য মিথ্যা বা ভিত্তিহীন—তা সুনির্দিষ্টভাবে তুলে ধরুন। আমরা ভুল করে থাকলে প্রমাণের ভিত্তিতে সংশোধন করতে প্রস্তুত।
আর কাউকে শেষবারের মতো সতর্ক করার ভাষায় কথা বলারও প্রয়োজন নেই। আমরা প্রত্যেকেই নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন। আপনি একাই সব বোঝেন আর অন্য কেউ কিছুই বোঝে না—এমন ধারণা বাস্তবসম্মত নয়।
Leave a Reply