1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফটিকছড়িতে তারেক রহমানকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস - Stbanglatv.com
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ফটিকছড়িতে তারেক রহমানকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

 

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছেছেন।

 

তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করে। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে মাঠে অপেক্ষমাণ ছিলেন স্থানীয় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। হেলিকপ্টার অবতরণের পর তাকে একনজর দেখতে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

 

হেলিকপ্টার থেকে নেমে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত লোকজনও হাত নেড়ে তাকে স্বাগত জানান।

 

পরে তারেক রহমান সড়কপথে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন। সেখানে তার নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

তার সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সফর উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি