1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরকারি নির্ধারিত মূল্যে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছে নাছির এন্টারপ্রাইজ সহ লামা উপজেলার ৭ ডিলার।  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সরকারি নির্ধারিত মূল্যে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছে নাছির এন্টারপ্রাইজ সহ লামা উপজেলার ৭ ডিলার। 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

মোহাম্মদ করিম লামা আলীকদম প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় চলতি আমন মৌসুমে কৃষকদের নিকট সরকারি নির্ধারিত মূল্যে এবং যথাসময়ে রাসায়নিক সার পৌঁছে দিচ্ছে মেসার্স নাছির এন্টারপ্রাইজ, বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত সার ডিলার সহ ৭ ডিলার ।

সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতিষ্ঠান গুলো কৃষকদের নিকট ইউরিয়া সার প্রতি কেজি ২৭ টাকা, টিএসপি সার প্রতি কেজি ২৭ টাকা, এমওপি সার প্রতি কেজি ২০ টাকা এবং ডিএপি সার প্রতি কেজি ২১ টাকা মূল্যে বিক্রয় করিতেছে।

চলতি আমন মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী নিয়মিত ও যথাসময়ে সার প্রাপ্ত হওয়ায় এলাকার কৃষকদের মধ্যে সন্তোষ প্রকাশ পাইলেও, সার বিতরণ ব্যবস্থাপনা যেন সর্বত্র স্বচ্ছ, সুশৃঙ্খল ও নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি অব্যাহত রহিয়াছে।

জানা যায়, লামা উপজেলা কৃষি কর্মকর্তা,শাহাজাহান আলী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মত শাকিলা আক্তার ও অত্র অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি এলাকার সার বিতরণ ও বিপণন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করিতেছেন। সরকারি নির্দেশনা, সার ব্যবস্থাপনা ও বিতরণসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করিয়া কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করাই এই মনিটরিং কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

চলতি আমন মৌসুমে সম্ভাব্য সারসংকট নিরসন এবং কৃষকদের প্রয়োজনীয় রাসায়নিক সার সহজলভ্য রাখিবার লক্ষ্যে মেসার্স নাছির এন্টারপ্রাইজ সহ অপরাপর প্রতিষ্ঠান গুলো নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে। প্রতিষ্ঠান গুলো সরকারি নির্দেশনা ও প্রচলিত সার বিতরণ নীতিমালা অনুসরণ করিয়া নিয়মমাফিক সার বিক্রয় অব্যাহত রাখিয়াছে।

সংশ্লিষ্টদের মতে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও আমন মৌসুমে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করিবার জন্য কৃষকদের নিকট সঠিক সময়ে এবং সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অনুমোদিত সার ডিলারদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করিতে হইবে।

কৃষকদের স্বার্থ সংরক্ষণে সার বিক্রয়ের ক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্য, নির্ধারিত বরাদ্দ, সঠিক ওজন এবং প্রকৃত কৃষকের নিকট সার বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হইয়াছে। একই সঙ্গে কোনো প্রকার কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন বলিয়া মনে করেন সচেতন মহল।

লামা উপজেলায় চলতি আমন মৌসুমে কৃষকদের মাঝে সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক যথাসময়ে ও নির্ধারিত মূল্যে রাসায়নিক সার সরবরাহ অব্যাহত থাকিলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ভোগান্তি হ্রাস পাইবে বলিয়া সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করিয়াছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি