1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এ্যাম্বুলেন্সে করে মদের চালান! পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কিসহ আটক ২ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন

এ্যাম্বুলেন্সে করে মদের চালান! পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কিসহ আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৯ Time View

 

মোঃ জহির খান | বিশেষ প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলায় এ্যাম্বুলেন্স ব্যবহার করে ভারতীয় মদ পাচারের চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ঢাকাগামী এ্যাম্বুলেন্স থেকে বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে পরশুরাম মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন ২০২৬) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে পরশুরাম থানার এসআই নাছির উদ্দিন ও এএসআই রাজীব বৈরাগীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম কলেজের সামনে ফেনী-পরশুরাম সড়কে একটি সন্দেহভাজন এ্যাম্বুলেন্সের গতিরোধ করা হয়।

তল্লাশি চালিয়ে ঢাকা মেট্রো-ছ-৭১-৩৮৮১ নম্বরের এ্যাম্বুলেন্স থেকে ছোট-বড় মোট ৮টি কার্টনে রাখা ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৭৫০ মিলিলিটার বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটককৃতরা হলেন—

১. জসিম উদ্দিন (৫১)

পিতা: আলী আশরাফ, মাতা: মৃত নূর বাহার আক্তার।

স্থায়ী ঠিকানা: পশ্চিম সাহেবনগর (চৌধুরী বাড়ি), মির্জানগর ইউনিয়ন, পরশুরাম।

বর্তমান ঠিকানা: পশ্চিম অনন্তপুর, গোয়াল গ্রাম, পরশুরাম পৌরসভা।

২. মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১)

পিতা: মিজানুর রহমান, মাতা: রোজিনা আক্তার।

ঠিকানা: দক্ষিণ কোলাপাড়া, পরশুরাম পৌরসভা, ফেনী।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরশুরাম মডেল থানার মামলা নম্বর-০৫, তারিখ ২০ জুন ২০২৬।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, রোগী পরিবহনের মতো মানবিক কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সে মদের চালান বহনের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি নিয়ে জনমনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি