1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদকের অভিযোগে শেরপুর ও কিশোরগঞ্জে ১৩টি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মাদকের অভিযোগে শেরপুর ও কিশোরগঞ্জে ১৩টি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৮ Time View

হুমায়ূন রশিদ জুয়েল,স্টাফ রিপোর্টার
শেরপুর ও কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে অন্তত ১৩টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার পৃথক ঘটনায় এসব হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে।

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া গ্রামে সকালে আমিনুল ইসলাম বদর (৭০) নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে পরিবারের দাবি, তিনি প্রায় এক মাস আগে থেকেই এসব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

বদরের স্ত্রী ও মেয়ের ভাষ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে কয়েকশ মানুষ তাদের বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে মালামাল লুটপাটের পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে নিরাপত্তার কারণে তারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার বাধার কারণে আগুন নেভাতে পারেনি। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিস্থিতি উত্তপ্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও দমকলকর্মীদের কার্যক্রম পরিচালনায় বাধার মুখে পড়তে হয়েছে।

অন্যদিকে, কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া ও সিদ্ধেশ্বরী এলাকায় জুমার নামাজের পর মাদক ব্যবসার অভিযোগে অন্তত ১২টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, হামলার শিকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের কারণে এলাকার তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে গেছে বলে দাবি করেন এলাকাবাসী।

যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘটনাগুলো ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতার কারণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অন্তত ১২টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি