1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপি নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বিএনপি নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে তাকে মাদকসদৃশ কোনো পদার্থ গ্রহণ করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা বিএনপি।

ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি আগুনের তাপে ব্যবহৃত একটি যন্ত্র ও পাইপের মাধ্যমে কোনো পদার্থ গ্রহণ করছেন। স্থানীয়দের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটির ধারণের সময়, স্থান এবং এতে থাকা অন্যান্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি তারা জেনেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তা দলের জন্য বিব্রতকর হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল জানান, ভিডিওটির সত্যতা যাচাই করা হবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি কি না, তাও তদন্তে খতিয়ে দেখা হবে। এ লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি