1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মা (ওএসডি) - Stbanglatv.com
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মা (ওএসডি)

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৩ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়।

 

গতকাল মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. অভিজিত শর্ম্মাকে ২১ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ মে তারিখে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

 

 

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ এবং সরকারি গেজেটের পরবর্তী সংখ্যায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি