1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত সম্মানিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক। বিদায়ী অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অভিজ্ঞ কর্মীদের ভূমিকা অপরিসীম। কর্মজীবন থেকে অবসর নিলেও তাদের অভিজ্ঞতা ও পরামর্শ পৌরসভার ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি