1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সেবার ব্রতে চাকরি: স্লোগানে পুলিশ (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিন সম্পন্ন - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সেবার ব্রতে চাকরি: স্লোগানে পুলিশ (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ-এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এপ্রিল-২০২৬ এর কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম দিনে প্রার্থীদের কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এদিন বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী তাদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং শারীরিক মাপ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে এপ্রিল-২০২৬ নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীদেরই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা হবে। এ সময় সকল প্রার্থীকে যেকোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকা এবং দালাল চক্রের সাথে কোনো ধরনের যোগাযোগ না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়োগ কার্যক্রমের পরবর্তী ধাপসমূহ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি